সর্বশেষ

প্রচলিত আইন ও চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চায় সরকার: তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে দলটির কর্মকাণ্ডকে সন্ত্রাসী তৎপরতা হিসেবে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, অতীতে দলটি যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এখনো একই ধরনের তৎপরতার মাধ্যমে ফিরে আসার চেষ্টা করছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে কোনোভাবেই রাজনৈতিক কার্যক্রম হিসেবে বিবেচনা করতে চান না তিনি। তাঁর মতে, এসব কর্মকাণ্ডকে সন্ত্রাসী তৎপরতা হিসেবেই দেখা উচিত।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও তাঁর বিচার প্রসঙ্গে পার্থ বলেন, প্রচলিত আইন অনুযায়ীই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশ সরকার অযৌক্তিক কোনো অনুরোধ গ্রহণ করবে—এমন ধারণা হাস্যকর। শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে থাকা মামলার বিচার আইনি প্রক্রিয়ায় পরিচালিত হবে। পাশাপাশি, বন্দিবিনিময় চুক্তির আওতায় তাঁকে ফিরিয়ে আনার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে পোশাকশ্রমিকদের নতুন মজুরি, সর্বনিম্ন ১৭ হাজার টাকা

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে। শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন, নাকি পর্যটক ভিসায় অবস্থান করছেন, সে বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট তথ্য নেই বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে এবং এ বিষয়ে আদালতের রায়ও হয়েছে। তাই বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে ফেরত চাওয়া হবে। দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তি অনুযায়ী তাঁকে দেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানাবে সরকার।
পার্থ বলেন, ভারতীয় গণমাধ্যম ও দেশটির সরকারের বক্তব্য জনগণ দেখছে। তবে জুলাই মাসে দেশে কী ঘটেছিল এবং বর্তমানে কী পরিস্থিতি চলছে, সে সম্পর্কে বাংলাদেশের মানুষ অবগত রয়েছে।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, যাঁর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে এবং যিনি দেশ ছেড়ে চলে গেছেন, তাঁর বক্তব্যকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। তাঁর অভিযোগ, জনগণের অর্থ লুটপাট ও মানুষ হত্যার ঘটনার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ নভেম্বর ২০২৬
Trulli

প্রচলিত আইন ও চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চায় সরকার: তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ