সর্বশেষ

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজারে নবনির্বাচিত শ্রমিক দল আহ্বায়ক কমিটির শ্রদ্ধা ও শপথ গ্রহণ ​

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ, শপথ গ্রহণ ও বিশেষ মোনাজাত করেছেন।
​

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত মাজার প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন ও শপথ পাঠ শেষে নেতৃবৃন্দ মরহুমদ্বয়ের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। কর্মসূচি শেষে উপস্থিত সাংবাদিক ও দেশবাসীর উদ্দেশ্যে ব্রিফিং করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
​

শেখ হাসিনার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রিজভীর, ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যের আহ্বান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত আহ্বায়ক জননেতা আমানুল্লাহ আমান এমপি, এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের সাবেক বিশেষ সহকারী ও শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্য সচিব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
​

ব্রিফিংয়ে নেতৃবৃন্দ দেশের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
​কর্মসূচিতে নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ নভেম্বর ২০২৬
Trulli

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজারে নবনির্বাচিত শ্রমিক দল আহ্বায়ক কমিটির শ্রদ্ধা ও শপথ গ্রহণ ​