সর্বশেষ

রৌমারীতে কাঁচা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ীদের জরিমানা

আকতার হোসেন

কুড়িগ্রাম রৌমারী কাচা বাজারে ১৮/০২/২০২৬ পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ এবং নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আজ রৌমারী কাঁচা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আলাউদ্দিন।

এ সময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত, গরুর মাংস নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রিসহ বিভিন্ন অপরাধে চারটি মামলায় মোট ১৬,০০০ (ষোল হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টরসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নারায়ণগন্জের রূপগঞ্জে ভুলতায় গাউছিয়া মার্কেট সংলগ্ন ঢাকা-সিলেট মহাড়ক আবারো হকারদের দখলে

সততা স্টোর, পক্ষে মোঃ হারুন, বন্দবেড় ইউনিয়ন, রৌমারী, কুড়িগ্রাম। 2000/- টাকা অর্থদণ্ড প্রদান।

আব্দুল্লাহ হোটেল, পক্ষে মোঃ ইকরামুল, পিতা: আব্দুর রহিম, নটানপাড়া, রৌমারী, কুড়িগ্রাম। 3000/- টাকা অর্থদণ্ড প্রদান
নুরন্নবী , পিতা: সাদেক হোসেন, রৌমারী গ্রাম, রৌমারী। 1000/- অর্থদণ্ড প্রদান।

আবু তালেবের দোকান, পক্ষ্যে মোঃ রাজু, রৌমারী, কুড়িগ্রাম। 10,000/- অর্থদণ্ড।

রাজিবপুরে গোল্ডেন লাইফ একাডেমি নিয়ে বিরোধ, ব্যাংক হিসাব জালিয়াতি ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

রৌমারীতে কাঁচা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ীদের জরিমানা