সর্বশেষ

গোপালগঞ্জে রমজান উপলক্ষে টিসিবির পণ্য ট্রাক সেল শুরু

রিকি শেখ গোপালগঞ্জ

পবিত্র রমজান উপলক্ষে গোপালগঞ্জে টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ১২ মার্চ পর্যন্ত চলবে।

আজ বৃহস্পতিবার শহরের সিও অফিস ও মোহাম্মদপাড়া এলাকায় ভর্তুকি মূল্যে পণ্য কিনতে সাধারণ মানুষের দীর্ঘ লাইন দেখা যায়।

ধামসোনায় গোপালবাড়ী নবীন প্রগতি স্কুলের জ্ঞান মেলা,সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কার্ডধারী ও সাধারণ ক্রেতারা ৫৯০ টাকার প্যাকেজে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর কেনার সুযোগ পাচ্ছেন। তবে প্রতিদিন মাত্র ৪০০ জনের বরাদ্দ থাকায় লাইনে দাঁড়িয়েও অনেক মানুষকে খালি হাতে ফিরতে হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলার পৌর এলাকায় ইতোমধ্যে দুদিন এই কার্যক্রম পরিচালিত হয়েছে। উপজেলা প্রশাসনের তথ্যমতে, বড় এলাকা হওয়ায় ২১টি ইউনিয়নের মধ্যে বেশ কিছু এলাকা এই সুবিধার বাইরে রয়ে গেছে।

বাউফলে তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করাকালীন ৪ জন জেলে আটক

স্মার্ট কার্ডের পাশাপাশি ট্রাকে এই পণ্য বিক্রি কার্যক্রম ২০ দিনব্যাপী অব্যাহত থাকবে বলে জানানো হয়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

গোপালগঞ্জে রমজান উপলক্ষে টিসিবির পণ্য ট্রাক সেল শুরু