সর্বশেষ

আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ এবং একাধিক মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার ‘দি রোজ’ নামের একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

ধামসোনায় গোপালবাড়ী নবীন প্রগতি স্কুলের জ্ঞান মেলা,সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্থানীয়রা জানান, সরকার পরিবর্তনের পর থেকেই কারখানাটির ঝুট ব্যবসা নিয়ে স্থানীয় তাঁতিদল নেতা বকুল ভূইয়া ও সাবেক ছাত্রদল নেতা রনি গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। বিএনপি সরকার গঠনের পর পুনরায় দখল নেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের সদস্যরা মুখোমুখি অবস্থানে যায়। একপর্যায়ে দেশীয় অস্ত্র ও ককটেলসদৃশ বস্তু নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ভুক্তভোগী রনি ব্যাপারী এ ঘটনার জন্য স্থানীয় তাঁতিদল নেতা বকুল ভূইয়া ও তাঁর ছেলে রনি ভূইয়াকে দায়ী করেছেন। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এমন ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাউফলে তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করাকালীন ৪ জন জেলে আটক

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া