সর্বশেষ

কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৫

জেলা প্রতিনিধি

কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে একটি ট্রাকের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার দুপুরে শহরের বাইপাস এলাকায় কুষ্টিয়া স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে সিএনজির চালক ও চারজন যাত্রী রয়েছেন।

নারায়ণগন্জের রূপগঞ্জে ভুলতায় গাউছিয়া মার্কেট সংলগ্ন ঢাকা-সিলেট মহাড়ক আবারো হকারদের দখলে

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটির সঙ্গে সরাসরি ধাক্কা খায়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

রাজিবপুরে গোল্ডেন লাইফ একাডেমি নিয়ে বিরোধ, ব্যাংক হিসাব জালিয়াতি ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৫