সর্বশেষ

দশমিনায় হিন্দু বাড়িতে হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনায় এলাকায় আতঙ্ক!

উপজেলা সংবাদদাতা

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকায় গভীর রাতে নিতাই বাওয়ালীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।

সরেজমিনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার (২১ শে ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে ৮-১০ জনের একটি ডাকাত দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ঘরের আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও আনুমানিক ৫০ হাজার টাকা নগদ লুট করে নিয়ে যায়।

রাজিবপুরে গোল্ডেন লাইফ একাডেমি নিয়ে বিরোধ, ব্যাংক হিসাব জালিয়াতি ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

ডাকাতরা চলে যাওয়ার পর ভুক্তভোগীরা নিজেদের মুক্ত করে স্থানীয়দের খবর দিলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন।ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তা’রের দাবি জানিয়েছেন।

দশমিনা থানার অফিসার ইনচার্জ হাসনাইন পারভেজ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ত’দন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। (২২/০২/২০২৬)

ধামসোনায় গোপালবাড়ী নবীন প্রগতি স্কুলের জ্ঞান মেলা,সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

দশমিনায় হিন্দু বাড়িতে হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনায় এলাকায় আতঙ্ক!