সর্বশেষ

জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চাই: কেরানীগঞ্জে মতবিনিময় সভায় আমান উল্লাহ আমান

শহীদুল ইসলাম

ঢাকা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, “বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি সন্ত্রাস বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। এমন কাউকে প্রশ্রয় না দিয়ে সরাসরি ধরে পুলিশে দেবেন। কোনো অপরাধীর ঠাঁই এই মাটিতে হবে না।

সোমবার (২৩ ফেব্রুয়ারি, ২০২৬) বেলা ১১টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ঢাকা-২ আসনের আওতাধীন সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমানউল্লাহ আমান বলেন, “এই বিজয় ঢাকা-২ আসনের সর্বস্তরের মানুষের। আপনারা যে বিশ্বাস নিয়ে আমাকে নির্বাচিত করেছেন, আগামী পাঁচ বছর নিরলস পরিশ্রমের মাধ্যমে আমি তার প্রতিদান দেব। কেরানীগঞ্জকে একটি আধুনিক, উন্নত এবং বিশেষ করে সন্ত্রাস, ভূমিদস্যু ও মাদকমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

দেশে নদ-নদীর প্রায় ২২ হাজার দখলদার শনাক্ত হয়েছে: নৌপরিবহন মন্ত্রী

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি বলেন, “মাদক বন্ধ না হলে প্রয়োজনে আমি নিজে মাদকবিরোধী অপারেশনে নামব। যদি কেউ আমাদের দলীয় নাম ব্যবহার করে কোনো অপকর্ম করে, তাকে ছাড় দেওয়া হবে না। মহান আল্লাহর পর জনগণই সব ক্ষমতার উৎস, আর আমাদের দায়িত্ব তাদের সেবা করা।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সাধারণ মানুষের সাথে সবসময় বিনয়ী আচরণ করতে হবে। সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড ও সুযোগ-সুবিধা যেন প্রকৃত অর্থে তৃণমূল মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। কোনো প্রকার বিশৃঙ্খলা বা জনবিদ্বেষী কাজ বরদাশত করা হবে না বলেও তিনি কড়া হুঁশিয়ারি দেন।
এলাকার উন্নয়নে পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, জলাবদ্ধতা দূর করতে খাল খনন প্রকল্প বাস্তবায়ন এবং শিশুদের জন্য খেলার মাঠ নির্মাণ করা হবে। একইসাথে সড়কের নিরাপত্তা ও ল্যাম্পপোস্ট স্থাপনের মতো কাজগুলো দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

মতবিনিময় সভার শেষে নবনির্বাচিত এই সংসদ সদস্য উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন এবং অত্যন্ত ধৈর্যের সাথে স্থানীয় বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগের কথা শোনেন। সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও সমাজসেবকরা উপস্থিত ছিলেন।

দোহারে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন সফল করতে দোহার প্রশাসনের আহ্বান

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চাই: কেরানীগঞ্জে মতবিনিময় সভায় আমান উল্লাহ আমান