সর্বশেষ

রাজিবপুরে উন্নয়ন ভাবনায় নবনির্বাচিত এমপির সঙ্গে মতবিনিময় সভা

মোঃ রাকিব হাসান - রাজিবপুর উপজেলা

২৮কুড়িগ্রাম-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে রাজিবপুরে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎
‎সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চর রাজিবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসনিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “রাজিবপুরের সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারি সেবাগুলো যেন দ্রুত ও সহজভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিক হতে হবে।”
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এফ.এম. শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎
‎খোলামেলা আলোচনায় শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ ও চরাঞ্চলের নানাবিধ সমস্যা-সম্ভাবনার বিষয় উঠে আসে। সংসদ সদস্য সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং গুরুত্বপূর্ণ সমস্যাগুলো ধাপে ধাপে সমাধানের আশ্বাস প্রদান করেন।
‎
‎সার্বিকভাবে আন্তরিক ও সহযোগিতাপূর্ণ পরিবেশে সভার সমাপ্তি হয়।
‎
‎
‎
‎

নারায়ণগন্জের রূপগঞ্জে ভুলতায় গাউছিয়া মার্কেট সংলগ্ন ঢাকা-সিলেট মহাড়ক আবারো হকারদের দখলে

রাজিবপুরে গোল্ডেন লাইফ একাডেমি নিয়ে বিরোধ, ব্যাংক হিসাব জালিয়াতি ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

রাজিবপুরে উন্নয়ন ভাবনায় নবনির্বাচিত এমপির সঙ্গে মতবিনিময় সভা