সর্বশেষ

নারায়নগন্জের রূপগঞ্জে ছিনতাইকৃত ৬০ তেলের ড্রামভর্তি ট্রাক উদ্ধার , ডাকাতদলের দুই সদস্য দেশীয় অস্রসহ গ্রেফতার

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা শবনম ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ছিনতাই করা তেলের ৬০ড্রাম ভর্তি ট্রাক গতকাল ২৫ ফেব্রুয়ারি বুধবার উদ্ধার করেছে পুলিশ। মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকার এলাইড জুট মিলস সংলগ্ন রূপসী-কাঞ্চন সড়কে অভিযান চালিয়ে এ ট্রাক উদ্ধার করে। এ সময় দেশীয় অস্ত্র ও একটি মাইক্রোবাসসহ ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে সেকান্দর আলী (৪০) ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গাজীপুরা গ্রামের জ্ঞানেন্দ্র চন্দ্র শীলের ছেলে রণচন্দ্র শীল(৩০)।

ধামসোনায় গোপালবাড়ী নবীন প্রগতি স্কুলের জ্ঞান মেলা,সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পুলিশ জানায়, গত ২৪ফেব্রুয়ারি শবনম ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা থেকে তেলের ট্রাক ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার দেওখোলা এলাকার মমতাজ ট্রের্ডাস মিলের উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যায় ৮/১০ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তেলের ড্রাম ভর্তি ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করে। অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। ডাকাতদলের পালিয়ে যাওয়া অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশ তৎপর ও সজাগ দৃষ্টি রেখেছে।

বাউফলে তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করাকালীন ৪ জন জেলে আটক

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

নারায়নগন্জের রূপগঞ্জে ছিনতাইকৃত ৬০ তেলের ড্রামভর্তি ট্রাক উদ্ধার , ডাকাতদলের দুই সদস্য দেশীয় অস্রসহ গ্রেফতার