সর্বশেষ

ঢাকার দোহারে ভূমিকম্প, দালান ও টিনের ঘরে কম্পনে জনমনে আতঙ্ক।

শহীদুল ইসলাম

রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

বেলা ১টা ৫৪ মিনিটে সংঘটিত এই কম্পন দোহার উপজেলার বিভিন্ন ইউনিয়নে টের পাওয়া গেছে। বিশেষ করে উপজেলার জামালচর ও রাইপাড়া এলাকায় কম্পনের তীব্রতা সাধারণ মানুষকে আতঙ্কিত করে তোলে।

ধামসোনায় গোপালবাড়ী নবীন প্রগতি স্কুলের জ্ঞান মেলা,সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কম্পনটি প্রায় ৭ সেকেন্ড স্থায়ী ছিল। ভূমিকম্পের সময় পাকা ভবন ও পাকা দালানগুলো কেঁপে ওঠে। এলাকার টিনের ঘরগুলোতে কম্পনের ফলে ‘টং টং’ শব্দ হতে থাকে, যা বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। জুমার নামাজের পর অনেক মানুষ যখন বাড়িতে বিশ্রামে ছিলেন বা দুপুরের খাবারে বসছিলেন, ঠিক সেই সময়েই ভূমি কেঁপে ওঠে। এখন পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, দোহারে কোনো ধরনের বড়ো ক্ষয়ক্ষতি বা হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

বাউফলে তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করাকালীন ৪ জন জেলে আটক
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

ঢাকার দোহারে ভূমিকম্প, দালান ও টিনের ঘরে কম্পনে জনমনে আতঙ্ক।