সর্বশেষ

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তাও ইসলাম প্রচারক আলহাজ্ব মাওলানা মীর মোঃ হাবিবুর রহমান(৭৯) যুক্তিবাদী আর নেই( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৩মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রতিষ্ঠিত রূপগঞ্জের বানিয়াদী হাবিবিয়া হাফেজিয়া মাদ্রাসার সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে। তিনি ১৯৪৭ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকার হারিন্দা গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা ছারছীনা দরবার শরিফের পির আল্লামা নেছার উদ্দীন খলিফা মাওলানা মীর ।

নারায়ণগন্জের রূপগঞ্জে ভুলতায় গাউছিয়া মার্কেট সংলগ্ন ঢাকা-সিলেট মহাড়ক আবারো হকারদের দখলে

তিনি নিজ গ্রামেই প্রাথমিক লেখাপড়া শুরু করে। একই গ্রামে নেছারিয়া আলিম মাদ্রাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাস করেন। ১৯৬৭ সালে ফাজিল পাশ করে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া থেকে প্রথম বিভাগে কামিল পাশ করেন । মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী বাংলার আলোড়িত ও আলোচিত মুখ।

গ্রাম থেকে গ্রামান্তর শহরের অলি-গলিতেও তার সুললিত মধুর কণ্ঠের আওয়াজ শোনা যায়। তিনি কোরআন, হাদিস, নবী, সাহাবী ও আওলিয়াদের জীবনী তাঁর দরাজ কণ্ঠে বয়ান করে একচেটিয়া সুনাম অরজন করেন । শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পরিমন্ডলেও তিনি ধর্মীয় আলোচনার প্রসার ঘটিয়েছেন। তিনি ইসলাম প্রচারে বিলাত ,আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র সফর করেছেন। তাঁর লেখা বই ইসলামে নারীর মর্যাদা, ধর্ম ও ইবাদত, মুক্তির সহজ পথ, রাসুলে খোদা (স.), মক্কাতে রাসুল (স.), মদিনাতে রাসুল (স.), শানে রাসুল (স.) উল্লেখযোগ‍্য।

রাজিবপুরে গোল্ডেন লাইফ একাডেমি নিয়ে বিরোধ, ব্যাংক হিসাব জালিয়াতি ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ মার্চ ২০২৬
Trulli

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন