সর্বশেষ

সুন্দরগঞ্জে ভিজিএফের চাল কালোবাজারে বিক্রির চেষ্টায় থানায় মামলা

শহীদুল ইসলাম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায়দের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত ভিজিএফের চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে এক দিনমজুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।

‎অভিযুক্ত আবদুল মজিদ মিয়া (৩৭) উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের মৃত আবদুল জলিল মিয়ার ছেলে।
‎

আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযান: ২২ গ্রাম ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘গেল্লা’সহ গ্রেপ্তার- ৪

বুধবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

‎পুলিশ জানায়,আবদুল মজিদ মিয়ার বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ ভিজিএফের চাল উদ্ধার করা হয়। উদ্ধার করা চালের মধ্যে ৭২টি বিভিন্ন রঙের প্লাস্টিকের বস্তায় মোট ৪ হাজার ১৩৩ কেজি চাল পাওয়া গেছে। বর্তমানে চালগুলো থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

ভারতে নিহত সাবেক ছাত্রলীগ নেতা রোটন’র মরদেহ বেনাপোলে হস্তান্তর

‎ওসি আরও জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান ।
‎

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ মার্চ ২০২৬
Trulli

সুন্দরগঞ্জে ভিজিএফের চাল কালোবাজারে বিক্রির চেষ্টায় থানায় মামলা