সর্বশেষ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতি, যমুনা সেতুতে ৫১ হাজার যানবাহন পারাপার

টাংগাইল জেলা প্রতিনিধি

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের অন্তত ২৫ কিলোমিটার এলাকায় ধীরগতিতে যানবাহন চলছে। অতিরিক্ত যানবাহনের চাপ, মহাসড়কের বিভিন্ন স্থানে ও যমুনা সেতুর ওপর একাধিক যানবাহন বিকল হওয়ার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৯) ভোর থেকে মহাসড়কের যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত যানবাহনের এ ধীরগতি। তবে যানচলাচল স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযান: ২২ গ্রাম ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘গেল্লা’সহ গ্রেপ্তার- ৪

জানা যায়, যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত যমুনা সেতুর ওপর প্রায় ১৩টি গাড়ি বিকল ও স্টার্ট বন্ধ হয়ে যায়। এর ফলে মহাসড়কের যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। তার ওপর যানবাহনের অতিরিক্ত চাপ তো আছেই।

ভারতে নিহত সাবেক ছাত্রলীগ নেতা রোটন’র মরদেহ বেনাপোলে হস্তান্তর

এদিকে, যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশুরা। গাড়ি না পেয়ে খোলা ট্রাক ও পিক-আপের করে বাড়ি যাচ্ছেন অনেকেই। চালক ও যাত্রীরা বলেন, তিন ঘণ্টার সড়ক পাড়ি দিতে ছয় থেকে আট ঘণ্টা লাগছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ মার্চ ২০২৬
Trulli

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতি, যমুনা সেতুতে ৫১ হাজার যানবাহন পারাপার