সর্বশেষ

মাটি সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ

মাহবুব আলম মানিক

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আশুলিয়ায় সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করেছে ‘মাটি সামাজিক সংগঠন’। প্রতিবছরের ধারাবাহিকতায় এবার ষষ্ঠবারের মতো এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

আয়োজকরা জানান, সমাজের অসচ্ছল মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির মাধ্যমে এলাকার অসংখ্য দরিদ্র পরিবারকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নতুন পোশাক প্রদান করা হয়, যা তাদের ঈদ উদযাপনকে কিছুটা হলেও আনন্দমুখর করে তুলবে।

আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযান: ২২ গ্রাম ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘গেল্লা’সহ গ্রেপ্তার- ৪

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাহাত হোসেন ইমন, সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন, সহ-সভাপতি আনোয়ার হোসেন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। এছাড়াও উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে এ কার্যক্রমে সংহতি প্রকাশ করেন।

বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে আসার মাধ্যমে এমন উদ্যোগ আরও বিস্তৃত করা সম্ভব। ভবিষ্যতেও ‘মাটি সামাজিক সংগঠন’ এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

ভারতে নিহত সাবেক ছাত্রলীগ নেতা রোটন’র মরদেহ বেনাপোলে হস্তান্তর

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ মার্চ ২০২৬
Trulli

মাটি সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ