সর্বশেষ

নারায়ণগঞ্জের বক্তাবলীর গোপালনগরে প্রবাসীদের উদ্যোগে ১২০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

উপজেলা সংবাদদাতা

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোপালনগর এলাকার সিঙ্গাপুর, দুবাই, সৌদি, স্পেন সহ গোপালনগরের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের অর্থায়নে প্রতিবছরের ন্যায় দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০ টার দিকে বক্তাবলী বাজার মসজিদ প্রাঙ্গনে আল আমিন প্রধান, মো. শরিফ, ইফতি, হৃদয়, জিয়াউর রহমান, তোফাজ্জলসহ প্রবাসীদের প্রতিনিধিদের সার্বিক সহযোগিতায় ১২০টি পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

এ সামগ্রীর মাঝে ছিল গরুর মাংস, দুই ধরনের সেমাই, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, পোলাও চাল, খিচুড়ির চাল-ডাল, ঘি, চিনি, কিসমিসসহ নানা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এছাড়াও কিছু পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়।

আয়োজকদের এই মানবিক উদ্যোগে উপকারভোগী পরিবারগুলোর মুখে হাসি ফুটে ওঠে। স্থানীয়দের মধ্যে এ আয়োজন ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শপথের পর দুর্নীতি করিনি, অন্য সংসদ সদস্যদেরও নিশ্চয়তা দেওয়ার চ্যালেঞ্জ আমির হামজার

আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।আরো জানান, আমরা দীর্ঘদিন যাবত প্রবাসীদের অর্থায়নে সুবিধা বঞ্চিতদের সহযোগিতা করে আসছি ও ভবিষ্যতেও এ সুবিধা বঞ্চিতদের পাশে বিভিন্ন সহযোগিতা নিয়ে থাকব ইনশাল্লাহ।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ মার্চ ২০২৬
Trulli

নারায়ণগঞ্জের বক্তাবলীর গোপালনগরে প্রবাসীদের উদ্যোগে ১২০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ