সর্বশেষ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হাইফায় একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এই আগুনের সূত্রপাত হয়। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সময় বুধবার সকালে উত্তর ও মধ্য ইসরায়েল এবং জেরুজালেম এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত (সাইরেন) বেজে ওঠে। এর কিছুক্ষণ পরই হাইফার তেল শোধনাগারে আগুন লাগার খবর পাওয়া যায়। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা, মুখ্যমন্ত্রীসহ পিটিআই নেতাদের গ্রেপ্তারের খবর

হাইফার তেল শোধনাগারটি এর আগেও ইরান-ইসরায়েল সংঘাতের সময় হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। গত বছর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১২ দিনের সংঘাত চলাকালে এ স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর আগে ইসরায়েল ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালায়। এটি বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্রগুলোর একটি, যার একটি অংশ কাতারের নিয়ন্ত্রণে রয়েছে।

ইসরায়েলের ওই হামলার জবাবে ইরান সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায় বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্সের কিছু অংশে আগুন ধরে যায়। এটি বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেন্দ্র হিসেবে পরিচিত। সূত্র: রয়টার্স, আল-জাজিরা

যন্তর মন্তরে যেতে বাধা, দিল্লির বিভিন্ন স্থানে অবস্থান বিক্ষোভকারীদের

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ মার্চ ২০২৬
Trulli

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে অগ্নিকাণ্ড