সর্বশেষ

পল্লবী থানার পৃথক দুই মামলায় তিন আসামিকে ১৪ দিন করে রিমান্ড

অনলাইন ডেস্ক:

পল্লবী থানার পৃথক দুই মামলায় তিন আসামিকে ১৪ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। আজ ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন। আসামিরা হলেন, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ও মোশাররফ। এরআগে মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো. ফারুকুজ্জামান মল্লিক আসমিদের আদালতে হাজির করে পল্লবী থানার অস্ত্র মামলায় ১০ দিন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১০ দিন করে মোট ২০ দিন জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

রাষ্ট্রপতির ভাষণ বর্জনের কারণ জানালেন বিরোধীদলীয় নেতা

এসময় রাষ্ট্রপক্ষে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কমকর্তা (জিআরও) এস আই সেলিম হোসেন শুনানিতে বলেন, আসামিরা পেশাদার অপরাধী। তাদের নামে আরো মামলা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের রিমান্ডে পাঠানো হোক। আপরদিকে আসমির আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানী শেষে বিচারক অস্ত্র মামলায় ৭ দিন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ৭ দিন করে প্রত্যেককে মোট ১৪ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

মামলা সূত্রে জানা গেছে, ওই তিনজনকে বুধবার ভোরে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। পল্লবী থানায় নেওয়ার পর তাদের কাছ থেকে জব্দ করা ওজন যন্ত্রে লুকানো একটি বোমায় বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় চার পুলিশসহ পাঁচজন আহত হন।

নিজামী মুজাহিদ সাঈদীর জন্য সংসদে শোক জানাল জামায়াত

রূপগঞ্জে বকেয়া বেতন আদায়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ; বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রপ্তানিমুখী গার্মেন্টেস ভুঁইয়া ফেব্রিকসের শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের আদায়ে ঢাকা-সিলেট মহাসড়ক...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT