সর্বশেষ

রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৯ নং ওয়ার্ডের দীঘিবরাবো বৌবাজার থেকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে । গত২৩ মার্চ রাতে গোপন সংবাদ পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে ।

গ্রেফতারকৃতরা হলেন দীঘিবরাবোর মৃত রাসেল মিয়ার ছেলে আফজাল খান(২৪) ও একই এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে আব্বাস আলী (২২) ।

আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযান: ২২ গ্রাম ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘গেল্লা’সহ গ্রেপ্তার- ৪

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সবজেল হোসেন জানান , গত ২৩ মার্চ ভোরে গ্রেফতারকৃত দুই যুবক ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে তার মুখ চেপে ধরে এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখায়। এসময় তার স্বামী বাঁধা দিলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করে।

অভিযুক্তরা হুমকি দিয়ে শাসিয়ে বলে, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তার স্বামী ও ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে জিম্মি করে প্রথমে আব্বাস আলী ও পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করে।এরপর ঐ বাসা থেকে তাদের ব্যবহৃত দু’টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ভারতে নিহত সাবেক ছাত্রলীগ নেতা রোটন’র মরদেহ বেনাপোলে হস্তান্তর

এ ঘটনায় ভুক্তভোগী ঐ নারী নিজেই বাদী হয়ে গত ২৩ মার্চ রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত ধর্শক দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনিয়ে নেয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ মার্চ ২০২৬
Trulli

রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ