সর্বশেষ

কুড়িগ্রাম রৌমারীতে যথা যোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠিত

আকতার হোসেন

কুড়িগ্রামের রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা কর্মসূচীর মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ মার্চ দিবসটি পালন উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি পর রৌমারী উপজেলা প্রশাসনের আয়োজনে ৫টা ৫৭ মিনিটে রৌমারী কেন্দ্রীয় শহীদ মিনারে পূস্পমাল্য অর্পন করেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দিন, রৌমারী সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাফিউর রহমান, রৌমারী থানার অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলী, রৌমারী উপজেলা কৃষি অফিসার মোঃ কাইয়ুম চৌধুরী। পরে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে মুক্তযোদ্ধা গ্যালারীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেওয়া হয়,

এছাড়াও উপস্থিত ছিলেন, আব্দুর রাজ্জাক চেয়ারম্যান আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রৌমারী উপজেলা শাখা, মোস্তাফিজুর রহমান রঞ্জু সদস্য সচিব সহ রৌমারী উপজেলা বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ।

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

আরো উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা কৃষি অধিদপ্তর, সাবরেজিস্ট্রার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা প্রেসক্লাব, রৌমারী প্রেসক্লাব,মডেল প্রেসক্লাব ,ও বাংলাদেশ প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ, আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল, রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়, মর্নিংসান কিন্ডার গার্টেন হাইস্কুলসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ করে।

শপথের পর দুর্নীতি করিনি, অন্য সংসদ সদস্যদেরও নিশ্চয়তা দেওয়ার চ্যালেঞ্জ আমির হামজার
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ মার্চ ২০২৬
Trulli

কুড়িগ্রাম রৌমারীতে যথা যোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠিত