সর্বশেষ

মৌলভীবাজারে শ্বশুরের গরু চুরি করে ধরা পড়লেন জামাতা

মৌলভীবাজার প্রতিনিধি:

সিলেটে চাচা শ্বশুরের গরু চুরি করে কোরবানীর পশুর হাটে বিক্রির সময় ধরা পড়েছেন জামাতা! গত বুধবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণী ইউনিয়নের ফকিরবাজার হাট থেকে তাকে চোরাই গরুসহ আটক করা হয়।বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

রুপগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আটক সোহেল আহমদ বিয়ানীবাজার ইউনিয়নের লাউতা ইউনিয়নের নন্দিরফল এলাকার মোজাম্মেল আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক সোহেল আহমদের শ্বশুর বাড়ি বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন উছাপাড়া গ্রামে। মঙ্গলবার রাতে ওই গ্রামের এক চাচা শ্বশুরের গরু চুরি করে নিয়ে যায় সে। বুধবার বিকেলে সোহেল পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ফকিরবাজার হাটে গরুটি বিক্রি করতে নিয়ে যায়। অপেক্ষাকৃত কমদামে তাড়াহুড়ো করে গরুটি বিক্রির চেষ্টা করলে সোহেলকে নিয়ে বাজারের লোকজনের সন্দেহ হয়। একপর্যায়ে তাকে আটক করে বর্ণী ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। পরে সে চোরাই গরুর কথা স্বীকার করলে তাকে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।

বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর জানান, সোহেল পেশাদার গরু চোর। চাচা শ্বশুর সম্পর্কের একজনের গরু চুরি করে বিক্রির সময় সে ধরা পড়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রূপগঞ্জে শীর্ষ দুই মাদক ব‍্যবসায়ী বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ আটক / ৮ যুবদল নেতা আহত

রূপগঞ্জে বকেয়া বেতন আদায়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ; বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রপ্তানিমুখী গার্মেন্টেস ভুঁইয়া ফেব্রিকসের শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের আদায়ে ঢাকা-সিলেট মহাসড়ক...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT