সর্বশেষ

মসিকের নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক)আওতায় নিম্নআয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ জুন মঙ্গলবার সিটি কর্পোরেশনের আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে এই টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকনোজ্জামান রোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ, টিসিবি ঠিকাদারগণ এবং সুবিধভোগী সাধারন জনগণ উপস্থিত ছিলেন।

মানুষের সেবায় কাজ অব্যাহত রাখার অঙ্গীকার ধামসোনা ৬ নম্বর ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী জসিম হোসেনের

প্রধান অতিথি সিটি কর্পোরেশন প্রশাসক বলেন, টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড প্রাপ্ত সুবিধাভোগীরা যাতে তাদের পণ্য গ্রহণের ক্ষেত্রে কোন দুর্ভোগের মধ্যে না পড়ে সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন কর্মকর্তা ও টিসিবি ঠিকাদারদের সমন্বয়ের মাধ্যমে আমাদের এ কাজটি সম্পন্ন করতে হবে, যাতে করে সুশৃঙ্খলভাবে ও কোনরকম লম্বা লাইনের হয়রানির শিকার না হয়ে সুবিধাভোগীরা খুব সহজে তাদের পণ্য গ্রহণ করতে পারে।

এসময় তিনি টিসিবি ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিনামূল্যে এ পণ্য বিতরণ করছেন না। তাই পণ্য বিতরণ ক্ষেত্রে বিতরণ স্থানটি এমন হতে হবে, যেখান থেকে খুব সহজেই সুবিধাভোগীরা পণ্য সংগ্রহ করতে পারে।

বাউফলে পাকা দোকানঘর নির্মাণের চেষ্টা, যুবদল নেতার নেতৃত্বে স্থানীয়দের বাধায় উদ্ধারের পথে সরকারি রাস্তা

বক্তৃতা শেষে প্রধান অতিথি সুবিধাভোগীদের হাতে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড তুলে দেন। এ পর্যায়ে মোট ১৮৯০টি টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ জুন ২০২৬
Trulli

মসিকের নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত