সর্বশেষ

ধামরাইয়ে পরিবেশের ছাড়পত্র ও কাগজপত্র না থাকায় অবৈধ ইটভাটায় জরিমানা, চিমনি ও ক্লিন ধ্বংস

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশের ছাড়পত্র না থাকায় ‘স্টার ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ এই ইটভাটার চিমনি ও ক্লিন ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং ভাটার সমস্ত কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়।
​

মঙ্গলবার (৩ নভেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
​প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভাড়ারিয়া ইউনিয়ন এলাকায় কোনো ধরনের বৈধ কাগজপত্র, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে ইট তৈরি ও পোড়ানোর কার্যক্রম চালিয়ে আসছিল স্টার ব্রিকস কর্তৃপক্ষ। এর ফলে স্থানীয় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং এলাকার ফসলি জমির উপরিভাগের মাটি নষ্ট হওয়ার পাশাপাশি বায়ু দূষণ হচ্ছিল।
​

আশুলিয়া শিল্পাঞ্চলে শান্তি ফেরাতে মাঠে ঢাকা-১৯ আসনের এমপি সালাউদ্দিন বাবু

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ওই ইটভাটায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় আইন অমান্য করে অবৈধভাবে ভাটা পরিচালনার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ভাটা কর্তৃপক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরিবেশের ক্ষতি রোধে বুলডোজার দিয়ে ভাটার চিমনি ও ক্লিন ভেঙে ফেলা হয় এবং ভবিষ্যতে এই ভাটা যাতে আর চালু করতে না পারে, সেজন্য এর কার্যক্রম পুরোপুরি বন্ধের নির্দেশ দেওয়া হয়।
​

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেছেন, অনুমোদনহীন ইটভাটাগুলো পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অভিযান অব্যাহত থাকলে এলাকার পরিবেশ রক্ষা পাবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।
​

সাভারের বিরুলিয়ায় মরহুম মাহমুদুল হাসান আলালের পদাঙ্ক অনুসরণে চেয়ারম্যান হিসেবে আনোয়ার হোসেনকে দেখতে চায় সর্বস্তরের জনগণ

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ধামরাই উপজেলায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ নভেম্বর ২০২৬
Trulli

ধামরাইয়ে পরিবেশের ছাড়পত্র ও কাগজপত্র না থাকায় অবৈধ ইটভাটায় জরিমানা, চিমনি ও ক্লিন ধ্বংস