সর্বশেষ

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

খুলনা বিভাগে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত শিক্ষানবিশ সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে নবযোগদানকৃত কর্মকর্তাদের সিটি কর্পোরেশনের গঠন ও কার্যাবলী, প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদানের লক্ষ্যে কেসিসি কর্তৃক এ ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক আগত কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বলেন, সিটি কর্পোরেশন একটি সেবা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান। স্বায়ত্বশাসিত এ প্রতিষ্ঠানটি কার্যত খুলনা মহানগরী এলাকার উন্নয়ন ও সেবা প্রদানের অন্যতম প্রধান সংস্থা। এ প্রতিষ্ঠানের বহুবিধ কার্যক্রমের বিবরণ তুলে ধরে তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ও নগরীর সামগ্রিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা এ প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, মন্ত্রিসভায় অনুমোদন

প্রধানমন্ত্রী প্রাথমিক পর্যায়ে যে কাজগুলি নির্দিষ্ট করে দিয়েছিলেন, তার মধ্যে জলাবদ্ধতা দূর করা, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা, সবুজ শহর গড়ে তোলা এবং মানুষের চাহিদা অনুযায়ী তাদেরকে সেবা দেওয়া। আমরা সেই কাজগুলোকে নিয়েই অকান্ত পরিশ্রম করে যাচ্ছি।

আগত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এই দেশ আমাদের সকলের। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে রাষ্ট্রীয় আইন ও ধর্মীয় অনুশাসন মেনে প্রাণপ্রিয় এই দেশকে উন্নত দেশ হিসবে গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। একজন সেবাগ্রহীতা আসবে এবং সেবা গ্রহণ শেষে হাসিমুখে বাড়ি ফিরে যাবে—এমন একটা লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। প্রশাসক নবীন কর্মকর্তাদের উজ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, একটা সুন্দর ব্যবস্থাপনার প্রধান শর্ত হচ্ছে সুন্দর ব্যবহার। আগত কর্মকর্তারা কর্মজীবনের শুরুতে সুন্দর ব্যবহারের মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে নিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন কর্মসূচিতে কেসিসি’র সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, বাজেট কাম একাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. আবু সাঈদ বক্তৃতা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস।

যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

উল্লেখ্য, ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৮ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে পরবর্তী পদায়নের জন্য খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওরিয়েন্টেশন কর্মসূচিতে আগত কর্মকর্তাদের পাওয়ার পয়েন্ট ও ভিডিও চিত্রের মাধ্যমে কেসিসি’র সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ নভেম্বর ২০২৬
Trulli

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত