সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের শুভ উদ্বোধন ও এক দোয়া এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (০২ নভেম্বর ২০২৬) বাগ্নীবাড়ী, দক্ষিণপাড়া বিরুলিয়া এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রাম আদালত ও সাভার থানা জিয়া পরিষদের সভাপতি এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো.মনিরুল হক।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাভার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইনুদ্দিন (বিপ্লব) তিনি ফিতা কেটে ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, নবনির্মিত এই কার্যালয়টি এলাকার সাধারণ মানুষের অধিকার আদায়, দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা এবং জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথির বক্তব্যে হাজী মো. মনিরুল হক বলেন, “জনগণের সুখে-দুঃখে সবসময় পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রামকে বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
















