সর্বশেষ

সাভারের ছোট কালিয়াকৈরে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধনে: মাওলানা ইসমাইল হোসেন

মোঃ মাইনুল ইসলাম

সাভারের ছোট কালিয়াকৈরে নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য ঘটনার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নিয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিরুলিয়া স্থানীয় ওলামা ও ইমাম পরিষদের সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইসমাইল হোসেন।
​

মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে মাওলানা ইসমাইল হোসেন বলেন, “ধর্ষণ ও নারী নির্যাতন একটি চরম নৈতিক ও সামাজিক অবক্ষয়। ইসলাম কখনো এমন বর্বরতাকে সমর্থন করে না। অপরাধীর কোনো দল বা পরিচয় থাকতে পারে না; অপরাধী শুধুই একজন অপরাধী। সমাজ থেকে এই অপরাধ নির্মূলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
​

হাইকোর্টের নির্দেশ তুচ্ছ: শিবালয়ে ৭ ড্রেজারে বালু লুট, মারাত্মক ঝুঁকিতে জাতীয় গ্রিডের বিদ্যুৎ টাওয়ার

তিনি অবিলম্বে ছোট কালিয়াকৈরের ধর্ষণের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে স্থানীয় প্রশাসনকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
​

মানববন্ধনে বিরুলিয়া ইউনিয়নের সর্বস্তরের তাওহীদি জনতা, স্থানীয় ওলামায়ে কেরাম ও সাধারণ নাগরিকরা অংশ নিয়ে উক্ত ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, কাভার্ডভ্যানে আগুন

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ নভেম্বর ২০২৬
Trulli

সাভারের ছোট কালিয়াকৈরে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধনে: মাওলানা ইসমাইল হোসেন