সর্বশেষ

কক্সবাজারের ঈদগাঁওয়ে নদী থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার 

আলাউদ্দিন - কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সাম্প্রতিক সময়ে খুন, ছুরিকাঘাত, মাদক কারবার ও বিভিন্ন সংঘর্ষের ঘটনার পর এবার নদী থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জনমনে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

মঙ্গলবার দুপুরে ঈদগাঁও নদীর ছাতিপাড়া এলাকায় স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হলে জানা যায়, নিহত ব্যক্তি বঙ্কিম বাজার এলাকার বাসিন্দা বল্লব। তিনি দুই সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বল্লব বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। পরদিন নদীতে তার মরদেহ উদ্ধার হওয়ায় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মানুষের সেবায় কাজ অব্যাহত রাখার অঙ্গীকার ধামসোনা ৬ নম্বর ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী জসিম হোসেনের

এদিকে, একের পর এক অপরাধমূলক ঘটনার ধারাবাহিকতায় এ মৃত্যুর ঘটনাও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বাউফলে পাকা দোকানঘর নির্মাণের চেষ্টা, যুবদল নেতার নেতৃত্বে স্থানীয়দের বাধায় উদ্ধারের পথে সরকারি রাস্তা

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ জুন ২০২৬
Trulli

কক্সবাজারের ঈদগাঁওয়ে নদী থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার