সর্বশেষ

বাউফলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা পরে উদ্যোক্তার ওপর দফায় দফায় হামলা

এম জাফরান হারুন

পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সাইফুল ইসলাম মামুনের ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ জুন) দুপুরের দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয় ভবনে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য গেলে সেখানেও তাঁর ওপর এই হামলা চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দাশপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনাস্থা প্রস্তাব দেন ইউপি সদস্যরা। এর পরপরই স্থানীয় এক বিএনপি নেতার নেতৃত্বে পরিষদের কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়।

চেয়ারম্যানের শ্যালক হওয়ার কারণে সাইফুল ইসলাম মামুনকে লক্ষ্য করে প্রথমে ইউনিয়ন পরিষদে এবং পরে হাসপাতালে গিয়ে পুনরায় মারধর করা হয়।

মানুষের সেবায় কাজ অব্যাহত রাখার অঙ্গীকার ধামসোনা ৬ নম্বর ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী জসিম হোসেনের

ভুক্তভোগী সাইফুল ইসলাম মামুন অভিযোগ করেছেন, চিকিৎসকদের সামনেই তাঁর ওপর হামলা চালানো হয়েছে। এই ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে অভিযুক্ত বিএনপি নেতা আলী আজম তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, চেয়ারম্যানের অনাস্থার জের ধরে ইউপি সদস্যরা নিজেরাই এই ঘটনা ঘটিয়েছেন।

এবিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাউফলে পাকা দোকানঘর নির্মাণের চেষ্টা, যুবদল নেতার নেতৃত্বে স্থানীয়দের বাধায় উদ্ধারের পথে সরকারি রাস্তা

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ জুন ২০২৬
Trulli

বাউফলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা পরে উদ্যোক্তার ওপর দফায় দফায় হামলা