সর্বশেষ

আশুলিয়ায় কিশোরকে হত্যা করে বালুচাপা দেওয়ার অভিযোগ

সাভার প্রতিনিধি

ঢাকা জেলার আশুলিয়ায় এক কিশোরকে হত্যা করার পর তার মরদেহ বালুর নিচে চাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েক জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত রোববার গভীর রাতে আশুলিয়ার সাধুপাড়া এলাকার একটি বালুচর থেকে নাহিদ হাসান (১৫) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার পর তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

আশুলিয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল পোশাক শ্রমিকের

পরে তাকে হত্যা করে মরদেহ গুম করার অভিযোগ ওঠে। নিহত নাহিদ লালমনিরহাট জেলায় বাড়ি। তিনি পরিবারের সঙ্গে আশুলিয়ায় বেড়াতে এসেছিলেন। পরিবারের দাবি, কয়েকজন পরিচিত যুবক নাহিদকে বাসা থেকে ডেকে নিয়ে যায়, এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে তাকে হত্যা করে মরদেহ বালুর নিচে চাপা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

নিহতের পরিবারের সদস্যরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে, মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে,তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

শিবালয়ে যমুনায় অবাধে বালু উত্তোলন,হুমকিতে জাতীয় গ্রিডের টাওয়ার ও জনবসতি

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ জুলাই ২০২৬
Trulli

আশুলিয়ায় কিশোরকে হত্যা করে বালুচাপা দেওয়ার অভিযোগ