সর্বশেষ

ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির জেরে যুবককে কুপিয়ে হত্যা, ৪ ভাই গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

‎ময়মনসিংহ নগরীতে ঘরে ঢুকে মো. রুবেল নামে এক ভাড়াটিয়াকে গলা কেটে হত্যার ঘটনায় বাড়িওয়ালার চার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (৬ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত ৪ ভাই হলেন- রহমত (৩০), জনি (২৮), রকি (২৬) ও ইমরাজ (১৮)।

রাজিবপুরে গোল্ডেন লাইফ একাডেমি নিয়ে বিরোধ, ব্যাংক হিসাব জালিয়াতি ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, নিহত রুবেল এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত ছিলেন। তিনি নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকায় পারুল নামের এক নারীর বাড়িতে ভাড়া থাকতেন। ওই ভাড়া বাসায় নিয়মিত মাদক সেবন ও কেনাবেচা চলত। বিষয়টি টের পেয়ে বাড়িওয়ালা পারুল তাকে বাসা ছেড়ে দিতে বলেন।

রবিবার সকালে রুবেল পারুলের কাছে গিয়ে বাসা ছাড়বেন না বলে সাফ জানিয়ে দেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে রুবেল পারুলকে মারধর ও শ্লীলতাহানি করেন। এ সময় পারুলের ছেলে জনি বিষয়টি দেখে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে তার অন্য তিন ভাইকে খবর দেন। ‎এরপর ক্ষুব্ধ চার ভাই মিলে রুবেলের ঘরে ঢুকে প্রথমে তাকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন। পরে তার গলা কেটে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ধামসোনায় গোপালবাড়ী নবীন প্রগতি স্কুলের জ্ঞান মেলা,সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

‎গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিবিআই কর্মকর্তা মিজানুর রহমান আরও জানান, রুবেলের মারধরে আহত বাড়িওয়ালা পারুল বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ জুলাই ২০২৬
Trulli

ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির জেরে যুবককে কুপিয়ে হত্যা, ৪ ভাই গ্রেপ্তার