সর্বশেষ

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা ব্রীজের নিচ থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

চিত্তরঞ্জন সাহা চিতু - চুয়াডাঙ্গা

 চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা সেতুর নিচ থেকে কার্পাসডাঙ্গা এলাকার ফারাজ আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে পরিচয়হীন হিসেবে উদ্ধার করা হলেও পরে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে মরদেহটির পরিচয় নিশ্চিত করে।

নিহত ব্যক্তি ফারাজ আলী (৫৫) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং মৃত. আব্দুল হাকিমের ছেলে। গতকাল বুধবার সকালে স্থানীয়রা বড়বাজার মাথাভাঙ্গা ব্রীজের নিচ থেকে প্রচণ্ড দুর্গন্ধ পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সাভারের বিরুলিয়ায় সেলিম মিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

পুলিশ জানায়, উদ্ধারকৃত মরদেহটি প্রথমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থলে সিআইডির একটি দল পৌঁছে মরদেহের হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। প্রযুক্তির সহায়তায় পরিচয় নিশ্চিত হওয়ার পর নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশের সঙ্গে কথা বলে নিহতের ছেলে জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। বেশ কিছুদিন আগে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন যাবত ঘোরাঘুরি করতে দেখা যায়। তার সাথে কথা বলার চেষ্টা করা হলেও কথা বলেননি তিনি।গতকাল সকালের দিকে সেতুর নিচ থেকে তীব্র দুর্গন্ধ আসতে থাকে। পরে কয়েকজন মিলে গিয়ে বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। প্রথমে কেউ বুঝতেই পারেনি মরদেহটি কার। পরে পুলিশ এসে উদ্ধার করে।

রৌমারী উপজেলার দূর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের মাঝে ৪০০বস্ত্র বিতরণ

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) হিমেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রথমে মরদেহটির পরিচয় জানা যায়নি। পরে সিআইডির ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ জুলাই ২০২৬
Trulli

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা ব্রীজের নিচ থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার