সর্বশেষ

চট্টগ্রামের ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা

অনলাইন ডেস্ক

সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে সানোয়ারা বেগম (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের বাসিন্দা ছিলেন।জানা গেছে, জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটের ওই যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফ্লাইটটি গন্তব্যের পরিবর্তে ওমানের মাসকাটে ঘুরিয়ে নেওয়া হয়।

দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, জেদ্দা থেকে উড্ডয়নের পর ওই যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বিবেচনায় ফ্লাইটটি মাসকাট বিমানবন্দরে জরুরি অবতরণ করে।বিমানটি মাসকাটে অবতরণের পর বিমানবন্দরের চিকিৎসকেরা ওই যাত্রীকে পরীক্ষা করেন। পরে চিকিৎসকেরা সানোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।এদিকে তার মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান : আইএসপিআর

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ আগস্ট ২০২৬
Trulli

চট্টগ্রামের ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা