সর্বশেষ

সিরাজগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ​

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
​

আজ রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
​

আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযান: ২২ গ্রাম ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘গেল্লা’সহ গ্রেপ্তার- ৪

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
​

সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মো. হাফিজুর রহমান। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, দৈনিক যমুনার কথার সম্পাদক ও প্রকাশক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. আব্দুস সাত্তারসহ জেলার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কমিটির সদস্যগণ।
​

ভারতে নিহত সাবেক ছাত্রলীগ নেতা রোটন’র মরদেহ বেনাপোলে হস্তান্তর

সভায় বক্তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে মাদকবিরোধী অভিযান জোরদারকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ অক্টোবর ২০২৬
Trulli

সিরাজগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ​