সর্বশেষ

ভারতে নিহত সাবেক ছাত্রলীগ নেতা রোটন’র মরদেহ বেনাপোলে হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি:

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ বেনাপোলে হস্তান্তর করা হয়েছে। নেওয়া হবে ঢাকায়, সেখানে জানাযা শেষে নেওয়া হবে চট্টগ্রামের বাড়িতে।

কলকাতার অ্যাপোলো হাসপাতালে শনিবার সকাল ৭টার দিকে ৪৮ বছর বয়সি এ রাজনীতিকের মৃত্যু হয়।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে লাশটি আনা হয়েছে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান।
রোটনের স্ত্রী আরেফা সুলতানা বেনাপোলে মরদেহটি গ্রহন করেন।

আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযান: ২২ গ্রাম ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘গেল্লা’সহ গ্রেপ্তার- ৪

তিনি বলেন, রোটনের মরদেহ ঢাকায় পৌঁছানোর পর জানাযা শেষে চট্টগ্রামের রাউজানের বাড়ি নেওয়া হবে। সেখানে জানাযা শেষে দাফন করা হবে।

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন রোটন। ছয় দিন আগে তাকে অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় বলে রোটনের স্ত্রী আরেফা সুলতানা জানিয়েছেন।
রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। চিকিৎসার জন্য দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন তিনি।

ছাত্রলীগের পর রোটন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় হন। ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হন তিনি। #

সিরাজগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ​

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ অক্টোবর ২০২৬
Trulli

ভারতে নিহত সাবেক ছাত্রলীগ নেতা রোটন’র মরদেহ বেনাপোলে হস্তান্তর