সর্বশেষ

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

অনলাইন ডেস্ক

মেহেরপুর ও কুষ্টিয়ার দুটি সীমান্ত এলাকা দিয়ে ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তৎপরতায় এসব চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।রোববার (১১ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত এবং কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে এসব ঘটনা ঘটে। রংমহল সীমান্ত দিয়ে ছয়জন এবং দৌলতপুর সীমান্ত দিয়ে চারজনকে পাঠানোর চেষ্টা করা হয়।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোরে গাংনীর রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ছয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তাদের মধ্যে পুরুষ ও নারী রয়েছেন।পরে সকাল ৮টার দিকে সীমান্তে বিজিবির অবস্থান জোরদার করা হলে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্প সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতের ভেতরে ফিরিয়ে নিয়ে যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শপথের পর দুর্নীতি করিনি, অন্য সংসদ সদস্যদেরও নিশ্চয়তা দেওয়ার চ্যালেঞ্জ আমির হামজার

কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারি জোরদার রাখা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সীমান্ত বিজিবির নিয়ন্ত্রণে আছে।এদিকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়েও চারজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী ছিলেন।

বিজিবির তৎপরতায় সকাল ৮টার দিকে বিএসএফের ওই চেষ্টা ব্যর্থ হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজিবি কর্মকর্তা রাশেদ কামাল রনি বলেন, সদস্যদের সতর্ক অবস্থানের কারণে বিএসএফ সংশ্লিষ্ট ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।

আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযান: ২২ গ্রাম ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘গেল্লা’সহ গ্রেপ্তার- ৪

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ অক্টোবর ২০২৬
Trulli

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ