সর্বশেষ

ডেঙ্গুতে এক দিনে চারজনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৩০৩

অনলাইন ডেস্ক

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৩ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন।রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরের অঞ্চলে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় একজন এবং রাজশাহী বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় আরও একজন মারা গেছেন।নতুন রোগী ভর্তির হিসাবে সবচেয়ে বেশি ৫৩০ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া খুলনা বিভাগে ৩০৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৩ জন এবং বরিশাল বিভাগে ২৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে পৃথকভাবে ২৫০ জন করে রোগী ভর্তি হয়েছেন। পাশাপাশি রাজশাহী বিভাগে ১৬০ জন, রংপুর বিভাগে ৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে, দুই সিটি করপোরেশনসহ, প্রাণ হারিয়েছেন ১৩৩ জন।এ ছাড়া খুলনা বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ২৪ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।

প্রথম ধাপে ৩৫ উড়োজাহাজ কেনার পরিকল্পনা, ভবিষ্যতে বহর ২০০ ছাড়ানোর লক্ষ্য
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ অক্টোবর ২০২৬
Trulli

ডেঙ্গুতে এক দিনে চারজনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৩০৩