সর্বশেষ

ঢাকা জেলা ছাত্রদলের দক্ষিণ শাখার নতুন কমিটি

জেলা প্রতিনিধি

ঢাকা জেলা ছাত্রদলের দক্ষিণ ও উত্তরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে পাভেল মোল্লাকে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি এবং মো. শফিকুল ইসলাম নিরবকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

এছাড়া ঢাকা জেলা ছাত্রদলের উত্তর কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ তামিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পোয়েছেন মাহফুজ ইকবাল। গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।

শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার অভিযোগ ভারতের বিরুদ্ধে, যা বললেন রিজভী

কমিটিতে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. হাবিবুর রহমান ঠান্ডু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাসিব হোসেন ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. শাহরুখ হোসেন। এছাড়া ঢাকা জেলা ছাত্রদলের উত্তর কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে ইসমাইল হোসেন সুমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সুজন শিকদার এবং সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ মনোনীত হয়েছেন।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় আবারও মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ জানুয়ারি ২০২৫
Trulli

ঢাকা জেলা ছাত্রদলের দক্ষিণ শাখার নতুন কমিটি