সর্বশেষ

শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার অভিযোগ ভারতের বিরুদ্ধে, যা বললেন রিজভী

অনলাইন ডেস্ক

শেখ হাসিনাসহ বিভিন্ন ব্যক্তিকে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের ফেরত চেয়েবাংলাদেশ সরকার ভারতের কাছে একাধিকবার অনুরোধ জানালেও দেশটি তা কার্যকর করেনি। তার দাবি, আদালতের পরোয়ানা থাকার পরও তাদের ফেরত দেওয়া হয়নি।

বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ঘটনায় দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারত একটি নির্দিষ্ট অবস্থান থেকে কাজ করছে।প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীকে সরকারপ্রধান হিসেবে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ না জানানোয় তিনি সম্মেলনে অংশ নেননি।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় আবারও মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

রিজভী আরও অভিযোগ করেন, ব্রিকস সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্তের পর আদানি পাওয়ার প্ল্যান্টের একটি ইউনিটে ত্রুটির কথা জানিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। সময়ের এই ঘটনাকেও তিনি ভারতের কূটনৈতিক চাপের অংশ বলে দাবি করেন।

দেশের গ্যাস ও জ্বালানি সংকট নিয়েও বক্তব্য দেন রিজভী। তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ও হরমুজ প্রণালীর অচলাবস্থার প্রভাব বিশ্ববাজারে পড়েছে।তিনি জানান, সংকট মোকাবিলায় বিভিন্ন দেশ থেকে গ্যাস আমদানি করে শিল্প ও গৃহস্থালিতে সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।রেমিট্যান্স প্রবাহ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির বিষয়ও তুলে ধরেন বিএনপির এই নেতা। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ টেনে ঐতিহাসিক স্থাপনা ও মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে জড়িত স্থানগুলোর গুরুত্ব রক্ষার কথা বলেন তিনি।

মওদুদী না জিন্নাহ—জামায়াতের আদর্শ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ সেপ্টেম্বর ২০২৬
Trulli

শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার অভিযোগ ভারতের বিরুদ্ধে, যা বললেন রিজভী