সর্বশেষ

গোসলে নেমে পুকুরে মিলল অস্ত্র

উপজেলা সংবাদদাতা

পুকুরে গোসলে নেমে দেখলেন মাছ। সেই মাছ ধরতে গিয়ে পেলেন অস্ত্র। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে নোয়াখালীর চাটখিল থানার পুকুরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে থানার ভেতরের পুকুরে গোসল করতে নামেন চাটখিল থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল আলীম ইসলাম। এ সময় ঘাটের পশ্চিম পাশে একটি বড় মাছ দেখতে পান তিনি। মাছ ধরার জন্য ঘাটের পশ্চিম পাশে গেলে তার পায়ে লোহার মতো কিছু একটা লাগে। পরে পাশে থাকা এএসআই বাছির উদ্দিনকেও ডাক দেন তিনি। পায়ে লাগা বস্তুটি পানির ওপরে তুলে দেখা যায় সেটি একটি চায়না রাইফেল।

টাঙ্গাইল সদর মাহমুদনগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন:  আলহাজ্ব আমিনুল ইসলাম

এর আগে, গত বছরের ৫ আগস্ট চাটখিল থানায় হামলা-অগ্নিসংযোগ করে থানার অস্ত্রাগার লুট করা হয়। আগ্নেয়াস্ত্রটি কীভাবে থানার পুকুরে এলো সে বিষয়ে তাৎক্ষণিক কোনও তথ্য জানাতে পারেনি পুলিশ।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী অস্ত্র উদ্ধারের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত ৫ আগস্ট থানা থেকে বেশকিছু অস্ত্র দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়। এর মধ্যে এখনও ১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি। লুণ্ঠিত অস্ত্রের মধ্যে চাটখিল থানার তিনটি চায়না রাইফেল রয়েছে। উদ্ধার চায়না রাইফেলটি কাগজপত্রে মিলিয়ে দেখা হচ্ছে।’

ডিলারদের জন্য বাড়ল সারের কমিশন, কৃষকের দাম থাকছে আগের মতো

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ জানুয়ারি ২০২৫
Trulli

গোসলে নেমে পুকুরে মিলল অস্ত্র