সর্বশেষ

ঢাকা জেলা ডিবি উত্তরের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভার প্রতিনিধি

ঢাকা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে সাত গ্রাম হেরোইন ও ২২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি উত্তরের পৃথক আভিধানিক দল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃত এসব ব্যক্তি এলাকায় মাদক কেনাবেচা ও সরবরাহের সাথে জড়িত ছিল বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত আটজন পেশাদার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনানুগ প্রক্রিয়া শেষ করে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ মাদক নির্মূলে কোনো ধরনের আপস না করার ঘোষণা দিয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

সাভার থানায় আধুনিক মানের নারী ও শিশু ডেস্ক

জেলা পুলিশ জানিয়েছে,সমাজকে মাদকমুক্ত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ ও ঝটিকা অভিযান নিয়মিত চলমান থাকবে। পুলিশের এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়ে এলাকার সচেতন নাগরিকরা মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতার আশ্বাসে স্বস্তি প্রকাশ করেছেন।

আইনশৃঙ্খলা রক্ষা ও সাহসিকতার স্বীকৃতি: ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই জাকির আল আহসান
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ সেপ্টেম্বর ২০২৬
Trulli

ঢাকা জেলা ডিবি উত্তরের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার