সর্বশেষ

মিরপুরে হকার হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের ৬ দিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার

জুলাই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর মডেল থানার সাগর নামে এক হকার হত্যা মামলায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ডা.এনামুর রহমানকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলাম সাবেক এই প্রতিমন্ত্রীর ১০ দিনের রিমান্ড চান।

অপরদিকে আসামি পক্ষের আইনজীবী শ্রী প্রাণনাথ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্র পক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।

ডিলারদের জন্য বাড়ল সারের কমিশন, কৃষকের দাম থাকছে আগের মতো

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট ইশিতা ইসলাম তার জামিন নাকচ করে ৬ দিনের রিমান্ডের আদেশ প্রদান করেন।

আগে রোববার (২৬ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুরকে গ্রেপ্তার করা হয়।

মামলার সূত্রে থেকে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওই দিন আসামিদের এলোপাথাড়ি গুলিতে মারা যান তিনি।

ডেঙ্গুতে একদিনে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

এই ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদি মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জন আসামি করা হয়েছেন। উক্ত মামলায় ডা.এনামুর রহমান ৩০ নম্বর আসামি।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ জানুয়ারি ২০২৫
Trulli

মিরপুরে হকার হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের ৬ দিনের রিমান্ড মঞ্জুর