সর্বশেষ

সেন্ট ইউফ্রেজীস গার্লস হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শহীদুল ইসলাম

উৎসবমূখর পরিবেশে ঢাকার নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদের ঐতিহ্যবাহী সেন্ট ইউফ্রেজীস গার্লস হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৭ জানুয়ারি, ২০২৫, সোমবার, প্রতিষ্ঠান সংলগ্ন জপমালা গির্জার মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।

টাঙ্গাইল সদর মাহমুদনগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন:  আলহাজ্ব আমিনুল ইসলাম

ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থী নৃত্য ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠানকে আরো প্রাণবন্তর করে তুলে। এছাড়া শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রভাষক, শিক্ষক ও শিক্ষকারাও নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে উচ্ছাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ফাদার স্ট্যানিসলাউস গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার হিমানী এলিজাবেথ রোজারিও। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ সিস্টার মার্গেট গমেজ, বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিল্লাল মিয়া, বান্দুরা ইউনিয়ন বিএনপির সভাপতি সজিবর রহমান, ফাদার তুষার, প্রতিষ্ঠানের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি ইমরান হোসেন সুজন, সরোজ গমেজ, শিক্ষক প্রতিনিধি রানু শিশিলিয়া গমেজ, টমাস মলয় গমেজ, উপাধ্যক্ষ পুস্প তেরেজা গমেজ সহ আরো অনেকে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

ডিলারদের জন্য বাড়ল সারের কমিশন, কৃষকের দাম থাকছে আগের মতো

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ জানুয়ারি ২০২৫
Trulli

সেন্ট ইউফ্রেজীস গার্লস হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা