সর্বশেষ

রৌমারীতে চর উন্নয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আকতার হোসেন

চর বিষয়ক মন্ত্রনালয় গঠনের দাবীতে কুড়িগ্রামের রৌমারীতে চর উন্নয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪  ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রেসক্লাব সংলগ্ন স্থানে উপজেলার চর উন্নয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। চর উন্নয়ন কমিটি, এটি একটি অরাজনৈতিক সংগঠন।

গত ১৭ ফেব্রæয়ারী কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম বেবু ও সদস্য সচিব সাংবাদিক আশরাফুল ইসলাম রুবেলের স্বাক্ষরিত বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী ইমনকে আহবায়ক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান তারাকে সদস্য সচিব করে প্রথমে ৬ সদস্য বিশিষ্টি কমিটি অনুমোদনের পর ২০ ফেব্রæয়ারী ৭১ সদস্য বিশিষ্ট রৌমারী উপজেলা চর উন্নয়ন আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পরিচিতি সভায় রৌমারী উপজেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক ইমান আলী ইমন, যুগ্ন আহবায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিনু, যুগ্ন আহবায়ক মশিউর রহমান পলাশ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান তারা সভাপতি উপজেলা প্রেসক্লাব, যুগ্ন সদস্য সচিব অধ্যাপক আব্দুল হাই, যুগ্ন সদস্য সচিব নাজিম উদ্দিন আকন্দ, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রোকন, শিউলি পারভিন শিল্পী সভাপতি বিএনপি উপজেলা মহিলা দল, বন ও পরিবেশ সম্পাদক নাসির উদ্দিন (অবঃ সেনা সদস্য), সহকারি শিক্ষক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক এলাহী শাহরিয়ার নাজিমসহ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় পরিচিতি সভায় আহবায়ক কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

বাউফলে সালিশ বৈঠকে হামলার জেরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে বিক্ষোভ ও মানববন্ধন

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ ফেব্রুয়ারি ২০২৫
Trulli

রৌমারীতে চর উন্নয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত