সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি, সব ভোটই বৈধ

অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার থাকলেও বৃহস্পতিবার ভোট দিয়েছেন ৩৪৩ জন। অর্থাৎ ভোটগ্রহণে অংশ নেননি ছয়জন সংসদ সদস্য। ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন জানান, ৩৪৯টি ব্যালট পেপার প্রস্তুত করা হয়েছিল। এর মধ্যে ৩৪৩টি ব্যালটে ভোট পড়েছে এবং সব ভোটই বৈধ হিসেবে গণ্য হয়েছে।

শিক্ষায় এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ: প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোটের ফল অনুযায়ী বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।ফলে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ভোট দিতে না পারা সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যিনি দীর্ঘদিন ধরে বিদেশে চিকিৎসাধীন। এছাড়া গাজী নজরুল ইসলাম ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাও ভোট দেননি।

প্রতি বছর ৭ নভেম্বর থাকবে সাধারণ ছুটি

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ আগস্ট ২০২৬
Trulli

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি, সব ভোটই বৈধ