সর্বশেষ

মাহমুদনগর ধলেশ্বরী ব্রিজ প্রকল্প পাস, আনন্দে মিষ্টি বিতরণ বিএনপি নেতার

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল সদর উপজেলার ১২ নম্বর মাহমুদনগর ইউনিয়নে ধলেশ্বরী ব্রিজ প্রকল্প পাসের খবরে স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ প্রকল্প অনুমোদনের খবরে আনন্দ প্রকাশ করে এলাকাবাসীর মধ্যে মিষ্টি বিতরণ করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ।

টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ব্রিজ প্রকল্পটি পাস হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ উপলক্ষে মাহমুদনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়।

সাভারে ফুটওভার ব্রিজ থেকে ককটেল নিক্ষেপ, জনতার হাতে আটক যুবক

ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ বলেন, ধলেশ্বরী ব্রিজটি নির্মাণের দাবি দীর্ঘদিনের। প্রকল্পটি পাস হওয়ায় এলাকার মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। ব্রিজটি নির্মিত হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সহজ হবে এবং দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দারাও প্রকল্পটি পাস হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, দ্রুত নির্মাণকাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে ব্রিজটি জনসাধারণের চলাচলের উপযোগী করা হবে।

রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

এলাকাবাসীর মতে, ধলেশ্বরী ব্রিজ নির্মিত হলে যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক পরিবর্তন আসবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ নভেম্বর ২০২৬
Trulli

মাহমুদনগর ধলেশ্বরী ব্রিজ প্রকল্প পাস, আনন্দে মিষ্টি বিতরণ বিএনপি নেতার