সর্বশেষ

নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল

এম জাফরান হারুন

 সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কথিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

​বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের নেতৃত্বে মিছিলটি পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

​মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী হুমায়ুন কবির।

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক

​বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আরও দাবি করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ পুনরায় রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

​হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন, নিষিদ্ধ সংগঠনের নামে কেউ সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ সময় তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি তাঁদের অভিভাবকদেরও সন্তানদের গতিবিধির বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

​বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনিচুর রহমান, মদনপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির মৃধা, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলী রিপন এবং সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিরোন জোমাদ্দারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

নারায়ণগন্জের রূপগঞ্জে দুই বাসে দুর্বৃত্তরা আগুন দিল

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ নভেম্বর ২০২৬
Trulli

নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল