বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলারে। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা দেশের নিট রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রচলিত হিসাব পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলার হলেও আইএমএফের ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) অনুসরণ করে নিট রিজার্ভের হিসাব করা হয় ২৯ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটি দেশের আমদানি ব্যয় মেটানো, আন্তর্জাতিক লেনদেনের দায় পরিশোধ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
1140
Shares
শেয়ার করুন
শেয়ার করুন
















