সর্বশেষ

বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীরা

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল থেকে ঢাকাসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল সাময়িক ভাবে বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। এতে কাউন্টারে এসে বাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়ে বিকল্প পথে বাড়ি ফিরছেন ভারত ফেরত যাত্রিরা। পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ।

বৃহস্পতিবার সকাল থেকে সকল পরিবহনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সরাসরি ঢাকা-কলকাতা বাসগুলো কোলকাতা থেকে আসার পর বেনাপোল ছেড়েছে বলে কাউন্টার কর্তৃপক্ষ জানিয়েছে।

বৃহস্পতিবার ভোর রাত থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার পাশাপাশি নিষিদ্ধ আওয়ামীলীগের লকডাউন কর্মসূচির কথা আগেভাগেই জানার কারনে ভারত ফেরত যাত্রীর সংখ্যা অনেকটাই কম। যারা নিতান্তই ফিরছেন তারা লোকাল বাস কিম্বা ট্রেনে করে যাওয়ার পরিকল্পনা করছেন বলে কাউন্টার সুত্রগুলো নিশ্চিত করেছেন।

পাবনা-ঢাকা-রুটে ‘পাবনা প্রভাতি ও গোধূলি এক্সপ্রেস’ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন

শ্যামলী এন আর পরিবহনের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক বাবলুর রহমান বলেন, নিষিদ্ধ আওয়ামীলীগের ডাকা লক ডাউনে সরাসরি কোলকাতা-ঢাকার বাস ছাড়া কোন পরিবহনের বাস গতকাল থেকে বেনাপোল ছেড়ে যায়নি। বুধবার কোলকাতা থেকে ছেড়ে আসা দুটি বাস বেনাপোল থেকে ছাড়া হয়েছে। ভারত থেকে ফিরে আসা যাত্রীরা অনেকেই সেই বাসে ঢাকায় যায়। আজ বৃহস্পতিবার কোলকাতা থেকে ৪টি বাস আসবে। ভারত থেকে আসা অন্যান্য যাত্রীরাও সেই বাসে গন্তব্যে যাওয়ার জন্য কাউন্টারে অপেক্ষা করছে। সরাসরি কোলকাতা-ঢাকা বাস ছাড়া কোন পরিবহনের বাস বৃহস্পতিবারও বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি।

রয়েল কোচ পরিবহনের বেনাপোল কাউন্টার ম্যানেজার মুকুল হোসেন বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনে চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হওয়ায় বাস ছাড়া যাচ্ছে না। কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই বাস ছাড়া হবে।

বুধবার গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কাউন্টার ম্যানেজাররা জানান। তবে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

মাহমুদনগর ধলেশ্বরী ব্রিজ প্রকল্প পাস, আনন্দে মিষ্টি বিতরণ বিএনপি নেতার

নাম প্রকাশ না করার শর্তে কাউন্টার কর্তৃপক্ষ জানান, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী ঢাকাগামী বাসের পাশাপাশি কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম ও রাজবাড়ী রুটের দূরপাল্লার বাসও বন্ধ রয়েছে তবে বিশেষ ব্যবস্থায় বিকল্প রুটে বরিশাল গামী বাসগুলো ছেড়ে যাচ্ছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ নভেম্বর ২০২৬
Trulli

বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীরা