সর্বশেষ

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, ‘এনাফ ইজ এনাফ’

অনলাইন ডেস্ক

অগ্নিসংযোগ, সন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘এনাফ ইজ এনাফ—যথেষ্ট হয়েছে। যারা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তাদের সমুচিত জবাব দিতে হবে।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের বিরুদ্ধে গণতন্ত্রপ্রিয় মানুষকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে যারা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে দীর্ঘ ১৬ বছর দেশ শাসন করেছে, ২০২৪ সালে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছিল। বর্তমান পরিস্থিতিতেও একইভাবে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় বিজিবির ৯৬ প্লাটুন মোতায়েন

তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গুম-খুনের রাজনীতি থেকে মুক্তির যে প্রত্যাশা তৈরি হয়েছিল, একটি পক্ষ আবারও সেসব অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে।

তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, মানুষ কি আবারও গুম-খুনের রাজনীতি ফিরে আসতে দেবে? ভোটের অধিকার কেড়ে নেওয়া কিংবা মানুষের কথা বলার স্বাধীনতা হরণ করার সুযোগ কি কাউকে দেওয়া হবে?

প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের অধিকার ও দেশের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ২০২৪ সালে যেভাবে গণতন্ত্রকামী মানুষ একজোট হয়ে স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিল, বর্তমান পরিস্থিতিতেও সেই চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু বৃহস্পতিবার

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ নভেম্বর ২০২৬
Trulli

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, ‘এনাফ ইজ এনাফ’