সর্বশেষ

৩৫ বছর পর ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে সংসদ সদস্যদের উপস্থিতিতে ব্যালট গণনা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করে জানান, ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ায় মির্জা ফখরুলকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

তানজানিয়ায় ১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দলের ঢাকা ত্যাগ

ভোটের সময় সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দেন। প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্য ভোট দেন। দীর্ঘ বিরতির পর রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকায় এবারের নির্বাচন বিশেষ গুরুত্ব পেয়েছে।

বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্ত রাখতে চায় বাংলাদেশ: মুনীরুজ্জামান
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ আগস্ট ২০২৬
Trulli

৩৫ বছর পর ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল